রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইটের সোলিং দাবি

কলারোয়ার বয়ারডাঙ্গার এটি রাস্তা নাকি ফসলি মাঠ!

পা ফেললেই প্রায় হাঁটু সমান দেবে যাচ্ছে কাদায়। না, এটি ফসলি জমির মাঠ নয়, রীতিমতো রাস্তা। গ্রামের ওই একমাত্র রাস্তা দিয়েই চলতে সেখানকার বাসিন্দাদের। বর্ষা মৌসুমে কিংবা সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি কাদায় কর্দমাক্ত হয়ে পড়ে।

চিত্রটি কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের উত্তর পাড়ায়। পার্শ্ববর্তী রামভদ্রপুর গ্রাম লাগোয়া ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের ভোগান্তি আর দুর্ভোগের শেষ নেই কাঁচা রাস্তার দুর্দশার কারণে।

ভুক্তভোগীরা জানান, ‘আমরা রামভদ্রপুর লাগোয়া বয়ারডাঙ্গার শেষ সীমানায় বসবাস করি। আমাদের এখানে চলাচলের জন্য যে মাটির কাঁচা রাস্তা আছে সেটা একটু পানি হলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। এটাই আমাদের গয়ড়া বাজারমুখী মেইন রোডে ওঠার একমাত্র রাস্তা। বৃষ্টির পানি হয়ে এখন কাদায় চলাচল করা যাচ্ছে না।’

আক্ষেপের সুরে তারা আরো জানান, ‘কিছুদিন আগে উপজেলা চ্যােয়ারম্যানের নিকট রামভদ্রপুর নূর হোসেনের বাড়ি হতে আহম্মদ আলী হাজীর বাড়ি পর্যন্ত ইটের রাস্তার জন্য লিখিত দরখাস্ত দেয়া হয়েছে।’

অন্তত ইটের সোলিং রাস্তা নির্মাণ এলাকাবাসীর দুর্ভোগ কমাতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত