শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে বিপাকে মারিয়া-সুমাইয়ারা

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ছুটিতে সাতক্ষীরায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে বিপাকে জাতীয় নারী দলের ৮ ফুটবলার। ফেডারেশনের অনুমতি না নিয়ে খেলতে যাওয়ায় সমালোচনার মুখে ফুটবলাররা। তবে, কেন ফেডারেশনের অনুমতি ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা সে বিষয়ে জানতে চাওয়া হলে, কৌশলে এড়িয়ে গেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

দশ মাসের দীর্ঘ বিরতির পর নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ জয়ের দেখা না পেলেও, আন্তর্জাতিক ম্যাচ খেলায় নিঃসন্দেহে বেড়েছে আত্মবিশ্বাস। তবে, সাফের পর থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের কথা থাকলেও, তা আটকে আছে শুধুই লোগো ও ট্রফি উন্মোচনের জাঁকজমক আয়োজনের মধ্যেই।

নেপালের বিপক্ষে ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ফুটবলাররা। ছুটিতে গিয়ে সাতক্ষীরায় আয়োজিত স্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ৮ ফুটবলার। সাতক্ষীরার স্থানীয় ক্লাব ওয়ারিয়র স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা কিংস এবং বিকাশ এর সহযোগিতায় জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ফুটবল চাম্পিয়নশিপ ২০২৩।

যে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মাসুরা পারভিন, মার্জিয়া, শামছুন্নাহার সিনিয়র শামছুন্নাহার জুনিয়র, মারিয়া মান্ডা, মাতসুসিমা সুমাইয়া, রুপনা চাকমা ও তহুরা। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের তত্ত্বাবধানে অংশগ্রহণ করছেন ফুটবলাররা।

তবে, জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে নাকি কিছুই জানে না ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া এশিয়ান গেমসের আগে বিশ্রাম না নিয়ে লিগ খেলায় চটেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেন, ‘অবশ্যই খেলতে গেলে তো আমাদের কাছে অনুমতি নিতে হবে। তারা আইকন হিসেবে না, অন্য কিছু হিসেবে খেলছে তা আমি জানি না। জাতীয় দলের ফুটবলাররা সেখানে খেলতে পারে না। কারণ, সেটা একটা স্থানীয় টুর্নামেন্ট।’

বাফুফের অনুমতি ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা কতটুকু যুক্তিযুক্ত? এমন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

সাংবাদিকদের দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে সাবিনা বলেন, ‘আপনারা আসলে বাফুফেকে প্রশ্নবিদ্ধ করেন। কোনো ইস্যু পেলে সবসময় বাফুফে আঘাত করা হয়। যেটাতে আসলে ওনাদের কাছে খেলোয়াড়রা দোষী হয়। পাশাপাশি তাদেরও সম্মানহানি হয়। ভালো কিছু যখন হচ্ছে তখন প্রশংসা করেন, নেতিবাচক কথা বার্তা কেন বলেন।’

টুর্নামেন্টের প্রথম দিন সাতক্ষীরা লেকভিউ সিটির বিপক্ষে ৬-২ গোলে জিতেছে এ.আর. স্পোর্টিং ক্লাব। দলের হয়ে মাতসুসিমা সুমাইয়া ও স্বপ্না ২টি করে এবং মারিয়া মান্ডা ও অপর এক খেলোয়াড় ১টি করে গোল করেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী