শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।

রোববার সকাল ১০টার দিকে উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ জগন্নাথপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি ঘরের ছাদ ও দেয়াল উড়ে গেছে।

এ ঘটনায় আহতের সংখ্যা একাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় জগন্নাথপুর এলাকায়। যদিও স্থানীয়দের দাবি— অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই-তিন বছর ধরে অবৈধভাবে ওই বাজি কারখানা চলছিল।

স্থানীয় এক বাসিন্দা জানান, অন্তত ১২ জনের মতো মারা গেছে। সাতজনের লাশ পাওয়া গেছে।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, এখানে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। খুব জোরে শব্দ হয়। আমরা রাস্তার পাশে দোকানে বসেছিলাম। হঠাৎ করে বিস্ফোরণ হয়ে জিনিসপত্র অনেক উঁচুতে উঠে যায়। পরে রাস্তার পাশে দোকান ভেঙে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়।

এর আগে গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খাদিকুল গ্রামে বাজি বেআইনি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যেই, ২১ মে রোববার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার নীলগঞ্জের বাজি কারখানায় ভয়াবহ এমন বিস্ফোরণের ঘটনা সামনে এলো।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা