শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল পোর্ট থানা বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
এঘটনায় দু’গ্রুপের ৭জন আহত হয়েছে। আহতদেরকে শার্শা উপজেলা হাসপাতালে এবং যশোর সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে।
আহতরা হলেন, এমপি গ্রুপের
ছলেমান (৩৫), পিতা আলতাফ হোসেন, আরব আলী (৩৬) পিতা আফিল উদ্দিন ও গোলাম হোসেন (৫০) পিতা আজু মিয়া।
মেয়র গ্রুপের কোরমান বিশ্বাস (৩৮) পিতা আকবর বিশ্বাস, লিটন (২৯) পিতা শাহাজান, আব্দুল গনি ও পিতা আব্দুল কাদের, সর্বসাং বালুন্ডা, থানা বেনাপোল পোর্ট, যশোর।

রোববার সন্ধ্যায় স্থানীয় রিপনের শ্বশুর আলিম উদ্দিন বালুন্ডা বাজারে রিপনের চায়ের দোকানে এসে রিপন ও তার বাবা ইমান আলীকে গালিগালাজ করেন। পরে আলিম উদ্দিন বালুন্ডা বাজারে অবস্থান করাকালীন সময়ে মেয়র গ্রুপের লোকজন চলে আসেন। এরপর রিপনের পিতা ইমান আলীর সাথে আলিম উদ্দিনের তীব্র কথাকাটাকাটি হয়।
এসময় রিপনের চাচা এমপি গ্রুপের আরব আলী’র সাথে মেয়র গ্রুপের কোরবান আলী’র দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে। এ কারণে কোরবান আলী, পিতা আকবর বিশ্বাস পূর্বের দ্বন্দ্ব থেকে এটিকে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও এমপি গ্রুপের দ্বন্দ্ব হিসেবে ভেবে তার লোকজনকে ডাকতে থাকে।
পরবর্তীতে লিটন, কোরবান বিশ্বাস মিলিত হয়ে এমপি গ্রুপের ছলেমানকে লাইট দিয়ে আঘাত করে। এরপর ছলেমান লিটনকে পাল্টা আঘাত করলে আশেপাশের লোকজন চলে আসে এবং দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুই গ্রুপের সদস্যরাই আহত হন।
বেনাপোল পোর্ট অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে ৬/৭জন আহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা