বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করলেন বিদায়ী ও নবাগত ইউএনও

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বদলিজনিত বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস।

রবিবার (১ আক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের নতুন ভবনের ইউএনও’র কার্যালয়ে বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসের শেষ কর্মদিবসে নবাগত ইউএনও কৃষ্ণা রায় যোগদান করে দায়িত্ব গ্রহন করেন।

নবাগত ইউএনও কৃষ্ণা রায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসাবে দায়িত্ব পালন শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন।
তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলার সন্তান বলে জানা যায়।

এদিকে বদলিজনিত বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করছেন বলে সূত্র জানায়।

দায়িত্ব হস্তান্তর পর্ব শেষে নবাগত ও বিদায়ী ইউএনওদ্বয়কে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফেসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত