শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা!

বহুল আকাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠল অবশেষে। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড। তবে উদ্বোধনী ম্যাচের গ্যালারির দিকে তাকিয়ে অনেকেরই চোখ চড়ক গাছ।

বিশ্বকাপের ম্যাচে বহুদিনই এমন বিরল ঘটনা ঘটেনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ তবুও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেরর গ্যালারি প্রায় ফাঁকা।

অনেকেই এমন দৃশ্যে হতবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেই কেউ আবার করছেন হাস্যরস। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো বাঘা দলের খেলাতেও গ্যালারির এমন ফাঁকা দশার আপাতত কোনো কারণও খুঁজে পাচ্ছেন না অনেকে।

এদিকে বিশ্বকাপের কোনো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হয়নি। ভারতের মতো ক্রিকেট পাগল দেশে এমন বড় আয়োজন নিয়ে অনেকের প্রত্যাশা ছিল বেশ। কেউ ভেবেছিলেন উপমহাদেশ জুড়ে এই বিশ্বকাপ বেশ রেশ ছড়াবে। তবে প্রথম ম্যাচ হতাশ করেছে অনেককে।

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল থেকেই যেন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। সব শেষ আসরে খেলেছিল দুই দেশ। সেবার সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ নিজেদের করে নেয় ইংলিশরা।

গত চার বছরে তিন সংস্করণ মিলিয়ে দুই দল খেলেছে ২৪টি ম্যাচ। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবেলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে, টাই হয়েছে বাকি ম্যাচটি।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ