রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবরোধের প্রভাব নেই সাতক্ষীরায়

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি।

দূরপাল্লার কোন গণপরিবহন জেলা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ভোমরা স্থলবন্দরেও অবরোধের কোন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত বন্দরের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে এ পর্যন্ত জেলার কোথাও অবরোধ সমর্থনে মিছিল, মিটিং ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এছাড়াও অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের আরো ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সাতক্ষীরার সকল আভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন আলম চৌধুরী জানান, অবরোধ ঘিরে শহরের বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত