রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেফতার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে নয় বিএনপি নেতাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।

এর আগে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন।

পরে সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় করিডোরে চলমান বিভিন্ন বিষয়ের সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু মন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

তবে বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

বিএনপি নেতাদের ধর-পাকড়ের বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর তিনি বলেন, ওনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি, ওনাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন (সংযোগ) নেই।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন