বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ডা. রুহুল হকের নির্বাচনী শোডাউন, গুনাকরকাটি মাজার শরীফ জিয়ারত

জিএম আল ফারুক আশাশুনি: আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপির নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশাশুনি সদরে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় বুধহাটা বাজার করিম সুপার মার্কেটে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আখতারুজ্জামানের সভাপতিতে ও বুধহাটা ইউপি চেয়ারম্যান
অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান দ্বাদশ সংসদের সাতক্ষীরা-০৩ আসনের নৌকার মাঝি ডাঃ আফম রুহুল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেরশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।

সভা শেষে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে গুনাকরকাটি দরবার শরীফের গমন করেন এবং মাজার শরীফ জিয়ারত করেন।

এ সময় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ ডাঃ মোঃ আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন