বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পালিত হলো ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদারমুক্ত দিবস। বুধবার এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সেই সাথে আগামী বছর থেকে উপজেলাব্যাপী দিবসটি পালনের জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, সরদার জিল্লুর রহমান, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল