শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যথাযথ মর্যাদায় পাক হানাদারমুক্ত দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার গৌরবোজ্জ্বল পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদথর সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আব্দুল গণি, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাড. আশরাফুল আলম বাবু। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় দোয়ানুষ্ঠানের। এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুরূপ কর্মসূচি পালন করে কলারোয়া প্রেসক্লাব। সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পরে কলারোয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সরদার জিল্লুর রহমান, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ