মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণের প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধনে ঘৃণা আর ধিক্কার শিক্ষার্থীদের

কয়েকজন বন্ধু। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে গেলো রাস্তার পাশে। সীমিত পরিসরে তবে বৃহৎ আবেগ-অনুভূতিতে। হাতে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে সোচ্চার কন্ঠে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন তারা। বললেন ধিক্কার ও ঘৃণার কথা।

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে কলারোয়ায় ওই মানববন্ধন করেছে কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া সরকারি কলেজের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষণের শিকার নির্যাতিতারা আমাদের বোন। তাদের পাশে থেকে সোচ্চার কন্ঠে একসাথে প্রতিবাদ জানাচ্ছি। ধর্ষণের দ্রুত বিচারের দাবি করি। ধর্ষকের ঠিকানা বাংলার মাটিতে হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
তারা আরো বলেন, ‘ধর্ষণ আর ধর্ষককে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও সামাজিকভাবে বয়কট করা উচিত। কোনো পরিচয় বিবেচনায় ধর্ষক যেনো ছাড় না পায়।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুনতারিন অথৈ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামিন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবির হোসেন, ফাহিম হোসেন, মিম, সোহা, সুমি, সাজু, আসিফ, সাইফুল, আলামিন, অরন্য, দেলোয়ার, ইমাম প্রমুখ।

আয়োজকরা জানান, ‘আমরা কয়েকজন বন্ধু মানববন্ধনের আয়োজন করেছি ধর্ষণের প্রতিবাদ জানাতে। কে বা কয়জন উপস্থিত হলো এটা দেখার জন্য আমরা আসি নাই। আমাদের সামাজিক মূল্যবোধের জায়গা থেকে মনে হলো তাই আমরা এই কয়েকজন সমবেত হয়ে সীমিত আকারে প্রতিবাদ জানিয়েছি।’

আক্ষেপের সুরে তারা আরো বলেন, ‘ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা গুলোর বিরুদ্ধে ঘরে বসে শুধু লম্বা লম্বা ফেইসবুকে স্টাটাস দেয়ার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। এমন ঘটনা প্রতিহত করতে হলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতকরণ, লজ্জা শরমকে উজ্জীবিত করা, সামাজিক অবক্ষয় রোধ, দলীয় বা প্রভাবশালী বিবেচনায় না নেয়া, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিরো টলারেন্স মনোভাব থাকা, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি