শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাবা শরিফ-মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিলো সৌদি

কাবা শরিফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদির আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন স্বস্তিতে বিয়ে পড়ানো যায় সেজন্য দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে বিভিন্ন কোম্পানির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসার একটি সুযোগ বলে অভিহিত করেছেন। তবে কাবা শরিফ এবং মসজিদে নববীতে শ্রদ্ধার সঙ্গেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদিতে মাজউন হিসেবে পরিচিত বিয়ে বিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের চুক্তি পরিচালনা করা ইসলামে অনুমোদিত একটি বিষয়। তিনি বলেন, মহানবি হযরত মুহাম্মদ (সা.) একবার এক সাহাবীর বিয়ে মসজিদে পড়িয়েছেন।

আল জাবরি বলেন, মসজিদে নববীতে বিয়ে সম্পন্ন করার বিষয়টি ইতোমধ্যেই মদিনার স্থানীয়দের মধ্যে বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়।

মাসুদ আল জাবরি জানান, অনেকের বিশ্বাস মসজিদে বিয়ে পড়ানো হলে সেটা আশীবার্দ এবং সৌভাগ্য বয়ে আনে। তিনি বলেন, মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টি বা অন্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।

সৌদি আরবের অভ্যন্তরে এবং বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম প্রতি বছর ওমরাহ পালনের জন্য গ্র্যান্ড মসজিদে যায় এবং মদিনার মসজিদে নববী এবং অন্যান্য ইসলামিক স্থাপনা পরিদর্শন করে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪