বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনিত করা হয়েছে।

৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সংসদ অধিবেশনে সংসদ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চিপ হুইপ নুর ই আলম চৌধুরীর ঘোষিত ওই কমিটিতে সদস্য হিসাবে সাতক্ষীরা-১০৫ তম আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।

এই কমিটিতে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এদিকে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার নির্বাচনী এলাকা তালা- কলারোয়ার সর্বস্তরের জনগণ।

এমপি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমাকে এই পদ দিয়ে আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে সেটি সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটি আজও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার দু:স্থ ও অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে চাই। আমার উপর এই অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি তালা- কলারোয়ার আপামর জনগনের সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান