শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক বাজারে ঊর্ধমুখী সোনার দাম, বাড়তে পারে দেশেও

বেশ কয়েকদিন যাবত আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে সোনার দর। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া।

বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা গত ৫ অক্টোবর ৪ অক্টোবরের চেয়ে ১২ দশমিক ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯১৩ ডলারে দাঁড়ায়। ৬ অক্টোবর ৩৭ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৮৭৬ ডলার। ৭ অক্টোবর ১২ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৮৮৬ ডলার, ৮ অক্টোবর ০৮ ডলার বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৯৫ ডলারে। এই দাম সাপ্তাহিক লেনদেনের শেষ দিন ০৯ অক্টোবর ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে পৌঁছায় ১ হাজার ৯৩০ ডলারে। এদিন দাম বৃদ্ধি পেয়েছে আট দশমিক আট ছয় শতাংশ।

সোনার দামের পাশাপাশি বিশ্ববাজারে বেড়েছে রুপার দামও। ০৯ অক্টোবর রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। এতে সপ্তাহজুড়ে এই ধাতুটির দাম বাড়ল ৫ দশমিক ৪১ শতাংশ।

ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার কমানোয় এবং নির্বাচনের আগে আমেরিকান ডলার শক্তিশালী করার প্রচেষ্টা চালানোয় মাঝে সোনার দামে কিছুটা পতন হয়। কিন্তু এখন ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারি করোনাভাইরাস প্রকোপ বাড়ায় আবার সোনার দাম বাড়ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বলছে, ‘বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় চলতি সপ্তাহেই দেশের বাজারেও বাড়তে পারে। আগামী সোমবার নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে দেশের বাজারে, সবশেষ চলতি বছরের ২৪ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সোনার দর অব্যাহতভাবে বৃদ্ধি পেলেও কমেনি চাহিদা। নানা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে প্রতিদিনই বাড়ছে গ্রাহক পর্যায়ে সোনার চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সোনার প্রচুর চাহিদা। বর্তমানে দেশের বাজারের ১৫ থেকে ২০ টন সোনার চাহিদা রয়েছে বলেও জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা