শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার বিশ্ব জয়ের হাতিয়ার, ২৪০ টি ল্যাপটপ বিতরণ করলেন জুনাইদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট উপহার বিশ্ব জয়ের হাতিয়ার।নারী সমাজকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। জাতির জনক নারীদের বিশেষ কোটা ব্যবস্থা করেছিলেন। চাকরিতে বঙ্গবন্ধু ১০ শতাংশ কোটার ব্যবস্থা করেছিলেন। নাগরিক সনদপত্রে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে শুধুমাত্র পুরুষ শিক্ষক ছিলো। এখন নারী শিক্ষক বেশি দেখা যায়। নেপলীয় বলেছিলেন, শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। আগে কন্যা সন্তান হলে দুর্ভাগা মনে করতো। প্রধানমন্ত্রী নারী মর্যাদার দেওয়ার পর সেটা এখন কেউ মনে করে না। আগে যৌতুক প্রথা ভয়াবহ অবস্থা ধারণ করেছিলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের বিচারালয় থেকে শুরু করে সব জয়গায় চাকরি সুযোগ করে দিয়েছেন। আমাদের মায়েরা সম্পদে পরিণত হয়েছে।

কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে মাত্র ৪ মাসে যোগ্য এবং দক্ষ হয়ে উঠেছে আমাদের নারীরা। স্মার্ট নারী উদ্যোগক্তা তৈরী করা হয়েছে।সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি পার্ক করা হবে। সব উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চ গতির ইন্টারনেট দেওয়া হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চিংড়ি চাষ নয়; সাতক্ষীরায় বসে আউটসোর্সিং করে নারীরা ডলার, পাউন্ড, ইউরো আয় করছেন। প্রশিক্ষণ নিয়ে মাত্র চার মাসে যোগ্য ও দক্ষ হয়ে উঠেছেন আমাদের নারীরা। স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। পোস্ট অফিসকে ডিজিটালাইজেশন করে সব সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় তিনি উচ্চ গতির ইন্টারনেটের উদ্বোধন করেন। তালার শিক্ষার্থী বোরহান উদ্দিনকে ফাইটার প্লেন বানাতে যত টাকা লাগে সরকার সেই সহযোগিতা করবে জানান।

পলকের সঙ্গে সাক্ষাৎ জাপান রাষ্ট্রদূতের
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

তারানা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ‘হার পাওয়ার প্রকল্প’র উপ-প্রকল্প পরিচালক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানে এ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী