সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগাআঁচড়ায় ৩ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শা বাগাআঁচড়ায় বিভিন্ন অনিয়ম অভিযোগে ৩টি বেসরকারি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় শার্শা উপজেলার বাগাআঁচড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও দক্ষ নার্স, দক্ষ প্যাথোলজিস্ট না থাকার কারণে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা প্রাইভেট হসপিটাল লিমিটেড, ও বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আঃ সালাম ইউএইচএন্ডএফপিও( UH&FPO) বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি বেসরকারি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। তিনি আরো বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নিয়ম গুলো দেয়া হয়েছে সব নিয়ম গুলো মানতে পারলে আমাকে জানালে আমি আবার চালু করে দেব এবং আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার