বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের অপুষ্টির শিকার ৩০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সখিপুর ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, সিএসও সদস্য ও উপকারভোগীরা। উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০টি পরিবারে মা ও শিশুদের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।
এতে প্রতিটি পরিবারকে ৩০টি ডিম, ৪ প্যাকেট পুষ্টিকনা ও ১ কেজি মুসুর ডাল প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান