বর্তমান আ.লীগ মাওলানা ভাসানী-বঙ্গবন্ধুর নয়, লুটপাটকারীদের: কাদের সিদ্দিকী


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পরাজিত হয়েছি। আমি একজন পরাজিত সৈনিক; যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাক টিপলে দুধ বের হবে।
নির্বাচন প্রসঙ্গ টেনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, আমার ধারণা ছিল, নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। এত অনুরোধ করলাম তারপরও আমার দলের অর্ধেক লোক ভোট দিতে যাননি।
কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাই না, তবে শেখ হাসিনাকে গদিতে বসাতেও চাই না। তবে এটা সত্য যে, এই আওয়ামী লীগ মওলানা ভাসানীর আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও নয়, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ।
সেজন্য এ দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে একত্র হয়ে সবাইকে সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন এই বীরউত্তম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন


