শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারের পাশে সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরাম

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের হতদরিদ্র মায়ের চার সন্তানের মধ্যে আয়ুব আলী ছিল আঁধার ঘরের কুপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আয়ুব আলী। আকস্মিক তার মৃত্যুতে সংসারের আশার প্রদীপ নিভে যায়।

এ খবর সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের গোচরে আসে। এরপর ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ড. মো. মনিরুজ্জামান, যুগ্মসচিব আলতাফ হোসেন সহ অন্যান্য সদস্যদের নির্দেশনায় ফোরাম থেকে টাকা উত্তোলন করা হয়। উত্তোলিত নগদ ১,০০০০০/= টাকা বিগত ৯ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) মরহুমের মায়ের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের প্রচার-প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন (উপসচিব), উপ কর কমিশনার ও সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের দপ্তর সম্পাদক মো. আহসান উল্ল্যাহ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক মো. শামসুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুদান অনুষ্ঠানটি সমন্বয় করেন সিনিয়র সহকারি কমিশনার আবু সুফিয়ান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা