বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টার প্রথম জামাতে বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাতের মোনাজাত। ১২ মিনিটব্যাপী চলা মোনাজাতে মহান আল্লাহর দরবারে দু‘হাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সি মুসল্লি।

মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সকলের মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহে মাগফিরাত কামনা করেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শুরু হয় ঈদের বিশেষ খুতবা। প্রথম জামাতে মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। এক পর্যায়ে বায়তুল মোকাররম এলাকায় মুসল্লির ঢল নামে। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা। সেগুলো হলো- সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিট। প্রত্যেক নির্ধারিত ইমামগণ নামাজ পড়াবেন বলে আগেই জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা

লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদিবিস্তারিত পড়ুন

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  • হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত