শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : মুসলমানদের জীবনে অন্যতম সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি। মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। রমাদান অর্থাৎত তাকয়া ও খোদাভৃতি অর্জন।

টানা একটি মাস মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম সাধনার পর সব দুঃখ, কষ্ট ভুলে শাওয়াল মাসের এক ফালি চাঁদ দেখার প্রহর গুনতে থাকে মুসলিম উম্মাহ। পূর্নতা, আনন্দ, বিজয়ের বার্তা নিয়ে আগমন ঘটে শাওয়াল মাসের। এরপর থেকেই প্রতিটা মুসলিম উৎসবের আমেজে মেতে ওঠে। ছোট বড় সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।

পূর্বের সব হিংসা- বিদ্বেষ -বিচ্ছিন্নতা ভুলে সৌহার্দ্য-সম্প্রীতি-ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় প্রতিটি মানুষ। মাহে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সকল পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে ঈদের খুশি। ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। ঈদুল ফিতর ভাতৃত্ববন্ধন অটুট রাখতে উদ্বুদ্ধ করে। ত্যাগের শিক্ষা দেয়। তাই ঈদুল ফিতরের দিন ইসলাম ধর্মে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিধানের মাধ্যমে ধনী-গরিব সব ভেদাভেদ নিশ্চিহ্ন হয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতর আমাদের ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদরের শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (১১ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৭:৩০মিনিটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাফেজ অহিদুজ্জামান অহিদ এর ইমামতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামের বয়ান শেষে ঈদুল ফিতরের নামাজের খুতবা পাঠ করা হয়।

দোয়া ও মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন