বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের কেশবপুর উপজেলা দলিত যুব পরিষদের শাখা পুনঃগঠন

বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর উদ্যোগে পরিত্রাণ এর কেশবপুর কার্যালয়ের সভাকক্ষে ৬ জুন সকালে বাংলাদেশ দলিত যুব পরিষদের (বিডিওয়াই পি) কেশবপুর উপজেলা শাখা পুনঃগঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত যুব পরিষদ এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি পুষ্পিতা দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যশোর অঞ্চলের সমন্বয়কারী খোরশেদ আলম, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, সমাধানের সিনিয়র কর্মকর্তা মনছুর আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ।

উপস্থিত অথিতিগন দলিত যুবদের সংগঠন করা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনের প্রয়োজনীয়তা ও করনীয় বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন। পুনগঠিত কমিটিতে পুষ্পিতা দাস সভাপতি, সুজিত দাস সাধারন সম্পাদক ও দিপ্তী দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় নাগরিক সংগঠনের অংশগ্রহনে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিটি পুনর্গঠন সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে পরিত্রাণ ও প্রকল্প সম্পর্কে, বাংলাদেশ দলিত যুব পরিষদ (বিডিওয়াইপি) এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, দায় দায়িত সম্পর্কে উপস্থাপন করেন পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী রবিউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন