শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ

সাব্বির হোসেন: কলারোয়ায় আবারো দেখা মিললো আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া নামের সাপ।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়ায় রাসেলস ভাইপার সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়া হয়।

বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়।
এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান।

রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি রাসেলস ভাইবার সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন।

তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের পাওয়ার রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা।

উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল