মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের দু’টি পরিবারে চলছে শোকের মাতম

নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ভূঁইয়াসহ পরিবারের তিন সদস্য এবং তার এক বন্ধু শুক্রবার বিকেলে যশোরে ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত হিরকের ভাগ্নি মীম জানান, তার মামা নড়াইল থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে পরিবারসহ খুলনায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তাদের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। হিরক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

এ দুর্ঘটনায় হিরক ছাড়াও নিহত হয়েছেন-তার বোন শিল্পী বেগম ও সাত বছরের ভাতিজি রাইসা।
এ ছাড়া হিরকের বন্ধু শহরের আশ্রম রোড এলাকার আশরাফুল আলমও নিহত হন। দুর্ঘটনায় হিরকের স্ত্রী ও এক বছরের শিশু সন্তান আহত হয়েছে। খুলনায় তাদের চিকিৎসা চলছে।

এদিকে, শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জানাজা শেষে আশরাফুলকে দক্ষিণ নড়াইল কবরস্থানে এবং বিকেলে হিরকসহ তার বোন ও ভাতিজিকে আলাদাতপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালক তপুর পরিবারে চলছে বুকফাটা আর্তনাদ।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু নড়াইল শহর সংলগ্ন সীমাখালি গ্রামের আবদুর রশিদের ছেলে। দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা