শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন স্থগিত যেসব শর্তে

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের (অতিরিক্ত সচিব) সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে নিম্নোক্ত ৬টি শর্তে বৃহস্পতিবার থেকে সাময়িক কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্তগুলো হচ্ছে—
১. কমিটি গঠন ও রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত আরইবির কোনো কর্মকর্তা-কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিসসমূহে গমন করতে পারবে না।

২. কমিটিকে পবিসের বিদ্যমান সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে।

৩. চুক্তিভিত্তিক/অনিয়মিত সব কর্মচারীর নিজ নিজ পদে নিয়মিত করতে হবে।

৪. বর্ণিত সময়ের মধ্যে পবিসসমূহের কোনো কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না।

৫. এই আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত দুজন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত দুজন এজিএমকে নিজ পদে বহাল এবং এজিএম (ওঅ্যান্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি হতে নিয়মিত করতে হবে।

৬. বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে পুনরায় মাঠে নামতে বাধ্য হব।

সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। আন্দোলনরত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল