বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতে ইসলামীর আনন্দ র‌্যালি ও শান্তি সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায় জামায়াতের কাছে আমানত

রফিকুল আলম, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের পরপর চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারতে অবস্থান নিয়েছেন। এই সরকারের ক্ষমতাধীন সময়ে প্রকাশ্যে কোন কর্মসূচি করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত সোমবার শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় সাতক্ষীরার কদমতলা বাজারে বৃহষ্পতিবার (৮ আগষ্ট) আসরের নামাজের পর আনন্দ র‌্যালি এবং শান্তি সমাবেশ করে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে বাঁধভাঙ্গা উল্লাস নিয়ে অংশ নেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছাড়াও সাধারণ মানুষ।

কদমতলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওঃ মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক।

এছাড়াও বক্তব্য রাখেন ৩নং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ হাসান , ১০ নং আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, ক্বারী আকরামুজ্জামান, মাওঃ মনোয়ার হোসেন মোমিন, মাওঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মুহাদ্দিস মাওঃ আবদুল খালেক বলেন, বিজয়ের এই আনন্দে অতিউৎসাহী হয়ে কেউ যেন আইনকে হাতে তুলে নিতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম কায়েমের জন্য, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়বিচার কায়েমের জন্য, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

আমরা আওয়ামী শাসনের ১৬ বছরে আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ অসংখ্য নেতা-কর্মীকে হারিয়েছি। আমরা ১৬ বছরের এই নিষ্ঠুর অত্যাচার ভুলে যেতে চাই। কিন্তু মনে রাখবেন ২০০৯ সাল আর ২০২৪ সাল এক নয়। আর কোনো জামায়াত কর্মীর ওপর হাত তুলতে আসলে গোড়াসহ উপড়ে ফেলা হবে। আর কোনো পুলিশকে অত্যাচার করার সুযোগ দেয়া হবে না। কোনো অফিস-আদালতে দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না।

আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য দ্বীনের জন্য এগিয়ে আসুন। জামায়াতে ইসলামী বাংলাদেশ এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। আগামীতে সুযোগ আসছে, এ সুযোগের সদ্বব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, এ দেশের মাটি, এ দেশের মানুষ, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় জামায়াতে ইসলামীর কাছে আমানত। জামায়াত এ আমানত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করেছে। তিনি আন্দোলনে নেতৃত্বদানকারীসহ সকলকে ধন্যবাদ জানান, যারা শাহাদত বরন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। তিনি সকলকে হানাহানি লুটপাট এবং আগুন সন্ত্রাস বন্ধ করতে বলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল