বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময়

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের কাটিয়াস্থ আফতাব ফিড এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির সভাপতি মো. মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রধান সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন,মুবাশ্বির ফয়সাল।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উপদেষ্টা শেখ আশরাফুর রহমান ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ স,ম এনামুল হাসান দিপু, নির্বাহী সদস্য দারা চৌধুরী, জিপু প্রমুখ। এসময় সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি কেজি পোল্ট্রি মুরগীর দাম ১৪০ টাকা নির্ধারণের যে পোস্ট দেওয়া হয়েছে এটি সঠিক নয়, সম্পূর্ণ গুজব। প্রকৃতপক্ষে,z বিক্রেতারা ক্রয়কৃত মূল্য থেকে সামান্য লাভে বিক্রয় করছে। তাই ক্রেতা সাধারণ বেশি দামে মূরগী ক্রয় করছে এটি ভাবার কোন সুযোগ নেই। এসময় বক্তারা পোল্ট্রি মুরগী বিক্রয়কারীদের ক্রয়কৃত ভাউচার সংরক্ষণ করে রাখার আহবান জানান।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান বলেন,আমাদের সাতক্ষীরা আমরাই সাজাবো, আপাতত সারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা এখন নিজেদের সাড়ে তিন হাত দেহটাকে ঠিক করি, তাহলে সবাই ঠিক হয়ে যাবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে গোঁড়া ঠিক করতে হবে। তাহলে রুট পর্যায়ের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বাজারের যে মুল্য তালিকা ফেসবুকে ছাড়া হয়েছে সেটি যে সঠিক নয় সে বিষয়ে ভোক্তা অধিদপ্তর যদি আমাদের সহযোগিতা করতো তাহলে এ গুজবটি প্রতিহত করার সহজ হতো।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী