শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যার্তদের পাশে ‘সাতক্ষীরা শিল্পী পরিবার’ ও সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: “মানুষ মানুষের জন্য” স্লোগানে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে নেমেছেন সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন। ভ্রাম্যমাণ কনসার্টের মধ্য দিয়ে শুরু করেছেন তহবিল সংগ্রহ। ইতোমধ্যে তারা এক ট্রাক জামাকাপড় বন্যায় কবলিত মানুষের জন্য জেলা প্রশাসক সাতক্ষীরার মাধ্যমে পাঠিয়েছেন। এছাড়াও যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েই চলেছেন। সবার একটাই উদ্দেশ্য বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো।

শনিবার (৩১) আগস্ট শ্যামনগর ও কালীগঞ্জে ভ্রাম্যমাণ কনসার্ট শুরু করেছেন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভ্রাম্যমাণ কনসার্ট গুলো পরিচালিত হচ্ছে। স্বেচ্ছায় প্রতিটি শিল্পী এগিয়ে এসেছেন বন্যার্তদের সহযোগিতায়। সাউন্ড সরবরাহ থেকে শুরু করে সংগীত পরিবেশন ও মিউজিশিয়ানরা নিচ্ছেন না পারিশ্রমিক।

এমন উদ্যোগ নিয়ে সাতক্ষীরা শিল্পীরা বলেন, ‘দেশের যে কোনো প্রতিকূল সময়ে শিল্পীরা মানুষের সঙ্গে ছিল। সেই প্রচেষ্টা থেকে এবারও এগিয়ে আসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়েছেন। একই সময়ে বন্যার কারণে দেশের অনেক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের জন্যই আমাদের উদ্যোগ মানুষ মানুষের জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন।

তারা আরও ‘যে কোনো দুর্যোগে শিল্পীরা সবসময় এগিয়ে আসেন। এবারও অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। সমষ্টিগতভাবে সহযোগিতার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। বন্যাদুর্গত এলাকায় অনেকেই বাড়িছাড়া হয়েছেন, অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগ।’ সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এসোসিয়েশনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, মাহমুদুল হক জামি, মাহবুব রহমান, রবিউল ইসলাম গাজী, দীপক মন্ডল, মোঃ মনিরাজ জামান সুমন্ত, মনিরুজজামান মনি, শিরিনা আক্তার, নয়ন কুমার, পিনাক, ব্রাইট, সোহান, তানিয়া, ছোঁয়া, মিরন, আসাদ, কাজল, মেহরাব মনি, আলী হোসেন, বঙ্কিম, আসাদ, সুমন, নিশি, হিপহফ মাস্তান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন