শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিকাশ হ্যাকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃদ্ধের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় একাধিক মামলাার আসামী, বিকাশ হ্যাকার ও প্রতারক গোলাম রব্বানী বিশ্বাসের কবল থেকে গার্মেন্টস কর্মী ছেলে রক্ষার দাবি জানিয়েছেন এক বৃদ্ধ পিতা।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত মনির উদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ নুরুল ইসলাম বিশ্বাস (৬৫)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ছেলে দিদারুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে গাজীপুর জেলার কালিয়াকৈ থানার “ইন্টার স্টপ” নামের একটি গার্মেন্টস এ চাকুরি করে। গত ছয়মাস আগে করোকালিন সময়ে আমার মেঝো বোনের ছেলে খুলনার বটিয়াঘাটা থানার গাওঘরা গ্রামের আব্দুল হালিম বিশ্বাসের ছেলে গোলাম রব্বানী বিশ্বাস ও তার স্ত্রী মিম কালিয়াকৈ আমার ছেলে দিদারুলের ভাড়া বাসায় গিয়ে উঠে। স্বরল বিশ্বাসে আমার ছেলে তাকে একটি বাসা ও একটি দোকান ভাড়া নিয়ে দেয়। রব্বানী এলাকায় নতুন হওয়ায় দোকান ঘরের চুক্তিপত্র হয় আমার ছেরে দিদারুলের নামে। রব্বানী ওই দোকানে বিকাশ, রকেট ও মোবাইল রিচার্র্জ বিভিন্ন ব্যবসা শুরু করে। গতমাসে আমার ছেলের নামে করা দোকানের ডিড জমা দিয়ে সে কালিয়াকৈ’র এনজিও সংস্থা সি.এস.এস থেকে ৫০ হাজার টাকা নেয়। এছাড়া আমার ছেলের পরিচিতিকে কাজে লাগিয়ে রব্বানী এলাকার স্বর্ণের ও নিত্যপ্রয়োজনীয় দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল বাকী নেয়। গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে রকেট অফিসের স্টাফের সাথে প্রতারনা করে ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে (রকেট এজেন্ট নং-০১৯৬৫-১৩১৩১৩) দোকান খোলা রেখে ভাড়া বাসার সমস্ত জিনিসপত্র নিয়ে রব্বানী উধাও হয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে ও আমার ছেলে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রব্বানী এই কাজ করেছে। রব্বানীর ভাই পলাশ, গাওঘরা গ্রামের মৃত আব্বাস আলী বিশ্বাসের ছেলে সিপার বিশ্বাস ও আব্দুল হালিম বিশ্বাস এই ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে। পরেরদিন সকালে রকেট অফিস কর্তৃপক্ষসহ অন্যান্য পাওনাদাররা এসে টাকার জন্য আমার ছেলের উপর চাপ সৃষ্টি করলে কারখানার কর্তৃপক্ষ তাকে হেফাজতে রাখে। বিষয়টি জানতে পেরে আমি প্রতারক গোলাম রব্বানীনহ অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হই। পরে আমার ছেলে বিষয়টি গাজিপুরের কালিয়াকৈর থানার ওসিকে জানালে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নুরুল ইসলাম বিশ্বাস আরো বলেন, প্রতারক রব্বানীর দুই মাস আগে আমার কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে। বাকী টাকা ফেরত চাইলে আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। বিষয়টি ভগ্নিপতি আব্দুল হালিমকে জানালে তিনি টাকা পরিশোধের আশ্বাস দিয়ে এখন ফোন বন্ধ রেখেছেন। রব্বানী বিকাশের নম্বর হ্যাক করে এজেন্ট ও সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বহু মানুষকে নিঃশ্ব করেছে। তার এই অপকর্মের মোবাইল নং গুলোর মধ্যে, ০১৯১১-১১৭৬১১, ০১৯৪৭ -০০৭০০৭, ০১৯৬৫-১৩১৩১৩, ০১৭২১-৪২২৩৪৭, ০১৯৮৬-৯৬৯৬৯৬, ০১৯২২-৭৭৮৮৯৯, ০১৯২১-৩০০৩০০, ০১৯৮৪-৪২৪২৪২, ০১৯৩৮-৭৭৩৭৭৩ ও ০১৯২৪-৩৫২৬২১। রব্বানীর নামে খুলনা, সাতক্ষীরা ও ঢাকাসহ বিভিন্ন থানায় প্রতারানর অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তিনি বিকাশ হ্যাকার ও প্রতারক গোলাম রব্বানী বিশ্বাসের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস