বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বার বাগুড়ী গ্রামের রাস্তা সংস্কার করলেন জামায়াত সহ এলাকার যুব সমাজ

শার্শা প্রতিনিধি: শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের রাস্তা সংস্কার করে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ গ্রামের যুবসমাজ। শনিবার (৫ অক্টোবর) সকালে জামায়াতের কর্মীরা সহ এলাকাবাসীর কিছু যুব সমাজ সবাই মিলে এই রাস্তাটির সংস্কার করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কায়বা ইউনিয়নের বাগুড়ী ৮ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার গ্রামের মধ্যে ছাইরান সরদারের বাড়ি থেকে শুরু শাহজাহানের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খুবই নাজেহাল অবস্থায় ছিল। এলাকার মানুষ অনেক কষ্ট করেই এ রাস্তা দিয়ে চলাচল করত।বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামের নজরে পড়ে।এসময় জামায়াতের কর্মিরা সহ গ্রামের যুবসমাজ তারা নিজেদের উদ্যোগেই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।

বাগুড়ী বেলতলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, এই গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলা চলাচলের অনুপযোগী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা সহ এলাকার কিছু যুবক ছেলেরা মিলে এখন রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছে।আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

কায়বাবা ইউনিয়নের বাগুড়ী ওয়ার্ডারের যুব ইউনিটির সভাপতি মুকুল জানাই, রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা দিয়ে চলাচল করতে অনেক দুর্ভোগে পড়তে হতো। বিষয়টি আমার নজরে এলে আমি আমার সংগঠনকে জানানোর পর তাদের নির্দেশে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছি‌।

একজন পথচারী আব্দুল হাই জানায়, এই রাস্তা দিয়ে আমার পূর্বপুরুষরা চলাচল করত। এখন আমি ও চলাচল করি। রাস্তাটি তৈরি হয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকারের আমলে। সেই থেকে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তার কোন কাজ হয়নি। গ্রামের এই যুবক ছেলেরা তারা যে কাজটা করছে নিঃসন্দেহে একটি ভাল কাজ।

এলাকাবাসী নাজমুল হোসাইন বলেন, আমি এই গ্রামের একজন তরুণ। এ রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করি ।এ রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ। আমাদের বাজার ঘাটে ওঠার এই পথ ছাড়া অন্য কোন পথ নাই। তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হয়।রাস্তাটি খুব খারাপ অবস্থা ছিল। এখন আমাদের গ্রামের কিছু সচেতন তরুণ ছেলেরা সহ জামায়াতে ইসলামের উদ্যোগে এই অবহেলিত রাস্তাটি এখন সংস্কার করে চলাচলের উপযোগী করেছি।

রাস্তারটি সংস্কার কাজে যারা উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন, কবির,রিপন, খালিদ, ইমামুল, ইউনুস, শফিকুলসহ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ