মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে

মো. শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): মৃত্যুর ৭দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছালো যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের সুজিত বিশ্বাস (২৭) এর মরদেহ। পরে
নিজ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সুজিত শংকরপুর গ্রামের নাপিত শিবু বিশ্বাসের ছেলে। সুজিত অবিবাহিত ছিলেন। তিনি মৃত্যুর সময় পিতা-মাতা ছোট বোনসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুজিতর মরদেহের কফিন পৌঁছালে আনুষ্ঠানিকতা শেষে সোমবার (২০ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। সেসময় তাদের কাছে একটি ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্স রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে পৌছায়। এসময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের।

পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাকে রবিবার দুপুর ১২টায় স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে গত ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৯টায় কাজ শেষে রুমে ফেরার পথে হঠাৎ মাঝ রাস্তায় স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মালয়েশিয়ায় ফুল বাগানে মালি কাজ করতেন।

সুজিতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ