শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতা ও “আমার চোখে জুলাই বিপ্লব” বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে বিভিন্ন আইডিয়া স্থাপন করে। বিদ্যালয়ের দেয়ালে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি, সেখানে ফুটে উঠে সবুজ বাংলাদেশের মানচিত্রের ছবি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান করির এর সভাপতিত্বে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বেলুন উড়িয়ে আইডিয়া প্রতিযোগিতা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্তিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, শার্শা থানার (ওসি) তদন্ত খন্দকার শাহা আলম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, জুলাই বিপ্লবে নিহত শহিদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল অঞ্চলের নেতৃবৃন্দরা। শেষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক