শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট কলেজের নতুন সভাপতি প্রতিভাবান সাংবাদিক সাইদুর রহমান

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজের সভাপতি হয়েছেন প্রতিভাবান ও প্রথিতযশা সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৩ অক্টোবরের এক পত্রে কাজিরহাট কলেজের এডহক কমিটি গঠনের চিঠি অধ্যক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে- কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি সাইদুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য আজিজুর রহমানের নাম উল্লেখ করে ৫সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এডহক কমিটির মেয়াদ ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কাজিরহাট কলেজের নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান ওই কলেজ থেকেই এইচএসসি পাশ করেছিলেন। তিনি কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের প্রয়াত মাহতাব সরদার ও প্রয়াত আসমানি বিবির পৌত্র এবং মোসলেম সরদার ও সালেহা খাতুনের পুত্র। সাইদুরের চাচা কলারোয়া উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার।

পরিবার নিয়ে বর্তমানে রাজধানী ঢাকায় বসবাসরত সাইদুর রহমান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে সাংবাদিক হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র সাইদুর রহমান কলারোয়ার কুশোডাঙ্গা প্রাইমারি স্কুল, হেলাতলা হাইস্কুল ও কাজীরহাট কলেজে পড়াশোনা করেছেন।

পেশায় পুরোদস্তুর সাংবাদিক সাইদুর বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাচন কমিশন (ইসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিট দেখভাল করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর সংগ্রহে কাজ করেন।

সাংবাদিক হিসেবে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভূটান, নেপাল এবং ভারতসহ কয়েকটি দেশ সফর করেছেন সাইদুর রহমান।

এদিকে, কাজিরহাট কলেজের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক নেতা সাইদুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’ ও ‘কলারোয়া নিউজ’ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ