বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ

সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি হয়েছেন প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ।
তিনি কলারোয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং কাজিরহাট কলেজের প্রভাষক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৬ অক্টোবরের এক পত্রে ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের এডহক কমিটি গঠনের চিঠি অধ্যক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে- কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি সালাহ উদ্দীন পারভেজ, বিদ্যুৎসাহী সদস্য আবুল ফাতাহ মো. নাসিম উদ্দীনের নাম উল্লেখ করে ৫সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এডহক কমিটির মেয়াদ ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ ঢাকা কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী।

তিনি কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান রাজনীতিক অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমানের একমাত্র পুত্র। তার গ্রামের বাড়ি দেয়াড়া ইউনিয়নে, বসবাস করেন কলারোয়া পৌরসদরে।

প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলংকা ও ভারত সফর করেছেন।

বিএনপির রাজনীতির পরীক্ষিত ও জনবান্ধব নেতা প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ নতুন সভাপতি হিসেবে শিক্ষা প্রসারে কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় প্রভাষক সালাহ উদ্দীন পারভেজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’ ও ‘কলারোয়া নিউজ’ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব