মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘের দখল ও চাঁদাবাজীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি ব্যুরো : ৫ আগষ্টের পরে আশাশুনিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজী, মৎস্য ঘের জবর দখলসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে দৈনিক সাতনদী পত্রিকায় ষড়যন্ত্রমূলক খবর প্রকাশের প্রতিবাদে কথিত চাঁদাদাতারা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান বলেন, ১৮ অক্টোবর আঞ্চলিক পত্রিকায় (দৈনিক সাতনদী) নিউজ করা হয়েছে, আমি নাকি ১ লক্ষ টাকা চাঁদা দিয়েছি। সংবাদটি শুনে আমি বিস্মিত হয়েছি। আমি তখন খুলনায় অবস্থান করছিলাম। ৫ আগস্টের পরে কিছু দুস্কৃতিকারী আমাকে হেয় প্রতিপন্ন করে। বিএনপির মুরব্বীরা এর শক্ত প্রতিবাদ করেন। দলমত নির্বিশেষে সকলের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আওয়ামীলীগের কর্মী। কখনো সহিংসতার রাজনীতি করিনি।কখনো রাজনীতিক হিসাবে কাউকে আঘাত করিনি। আমার নামে কোন জিডি, মামলা হয়নি। আমি আদর্শ নিয়ে থাকি। কারো সাথে কোন সমস্যা হয়নি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল কাউকে চাঁদা দিয়েছি কিনা। আমি বলি কাউকে চাঁদা দেইনি। সংবাদের ব্যাপারে আমি সাংবাদিককে জিজ্ঞাসা করেছি, আমার ফেসবুক আইডিতে এর প্রতিবাদ দিয়েছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, (যাদের কাছ থেকে চাঁদা নেয়া হয়েছে বলে সংবাদে অভিযোগ করা হয়েছে, তাদের মধ্যে) ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, প্যানেল চেয়ারম্যান শরিয়াতুল্যাহ, হোটেল ব্যবসায়ী আঃ আলিম, স্বর্ণকার পরেশ অধিকারী, হোমিও চিকিৎসক ডাঃ বিক্রম মন্ডল, ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবসায়ী মহিতুর রহমান, তাহমিদ হোসেন ডেভিট, ইউপি সদস্য তপন মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী মৃন্ময় মল্লিক। তারা সকলে বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাদের কাছে কেউ চাঁদা চায়নি, আমরা কাউকে চাঁদাও দেইনি। কোন সাংবাদিক আমাদের সাথে কথা বলেনি, কোন তথ্যও কেউ নেয়নি। কেউ কেউ বলেন তারা ফেস বুকে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

আঃ আলিম আরও বলেন, আমি ৫০ বছর ধরে আশাশুনিতে হোটেল ব্যবসা করে আসছি। আমার কাছে বিএনপি বা কোন দলের পক্ষ থেকে চাঁদা চাওয়া হয়নি। কাউকে চাঁদাও দেইনি। তারা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করে মান সম্মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনেরর কাছে জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন