বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে : সাতক্ষীরায় মাসুদ সাঈদী

কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের এই মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়ে ছিলেন কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধু মাত্র তাঁর প্রতিছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি।

সাতক্ষীরা ইটাগাছা সমাজ কল্যান পরিষদের সার্বিক ব্যবস্থপনায় মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপি ৮ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক কাউন্সিলর আলহাজ আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার।

মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফয়জুল হক।

মাহফিলে মাওলানা আহম্মদ আলী, সাতক্ষীরা শিবিরের সভাপতি আল মামুন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, স্থানীয় জামায়াতের সভাপতি, ব্যবসায়ী আবুল কাশেমসহ বিভিন্ন উলামায়ে কেরাম।

মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগের ইতিহাসই হত্যার ইতিহাস। শেখ মুজিব ১৯৬৪ সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। ২০১০ সালে ক্ষমতায় এসে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জনকে তারা হত্যা করেছিল, যা একটি যুদ্ধেও এতসংখ্যক অফিসার শহিদ হয়নি। ২০১৩ সালে তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর মিথ্যা মামলার রায় দিয়েছিল, সেই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন শেখ হাসিনার নির্দেশে গুলি করে ৩শ মানুষকে হত্যা করেছে। ৫ মে শাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিলেন নাস্তিকদের বিচারের দাবিতে; তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আঁধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনার হাত হাজারও—লাখো মানুষের রক্তে রঞ্জিত।
অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।

তাফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিনে ঢাকা মহনগর উত্তরের সেক্রেটারী ড রিজাউল করিম, সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মাহফিলে টাইফুন খুলনা, কপোতাক্ষ ও আলোক শিল্পীগোষ্ঠির ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন