বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ

সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারাও রোপন করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজিরহাট কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ও কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। একই সাথে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে ছাত্র নেতাদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, ফুটবল, ভলিবলসহ নানান উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুছা কারিম, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা প্রিন্স, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ওই কার্যক্রম চলার সময় কাজিরহাট কলেজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ, হেলাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজারসহ অনেকে।
অনুরূপভাবে কলারোয়া আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান