শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা নাহিদ

বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবির প্রতি অন্তর্বর্তী সরকার শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

একই সঙ্গে সংখ্যালঘুদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা উল্লেখ করেন। ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনও জাগো নিউজকে উপদেষ্টার এ বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা তাদের যৌক্তিক দাবিদাওয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যুতে ভারতের অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর যে নেতিবাচক প্রভাব ফেলছে সে ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ফেসবুক পোস্টের সঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ফটোকার্ডও শেয়ার করেছেন। তাতে তিনি বলেছেন, ‘আমরা মনে করি, এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উসকে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা। আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোগ্রাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে।’

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান