বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

দেবহাটায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা গাজীরহাট বাজারস্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ মানবন্ধন করা হয়। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে সিনিয়র সহ সেক্রেটারী মো. সুমন ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের পরিচালক কমিরুল ইসলাম লেলিন, কালীগঞ্জ উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন ইমন, ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সেক্রেটারী গৌতম মাখাল, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দরা। সংগঠনের সহ-সভাপতি আকবার আলী, মো. শফিকুল ইসলাম, মো. হাবিবুল্লাহ গাজী, সদস্য মো. আসমান গাইন, মো. শরিফুল ইসলাম, মো. আবু জাফর, মো. ইয়াছিন আলী, শাহিনা তরফদার, ফারজানা আক্তার, শাহিনুর রহমান, আবু জাফর, রাকিবুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম, আরজান আলি, খুরশিদ আলম সহ অন্যান্য সদস্যরা। এসময় বক্তরা বলেন, অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও সরকারের পাশিপাশি মানবাধিকার সুরক্ষায় অধিকার বঞ্চিতদের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের সংগঠন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছে। এ বারের প্রতিপাদ্য “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই”। তাছাড়া সংগঠনটি বিভিন্ন সময় মানুষের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। কোন অন্যায় মেনে নেওয়া হবে না। অধিকার বঞ্চিত মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাব। অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় সজাগ আছি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়