বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা আর নেই। তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। পারিবারিকভাবে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম(৭৬) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার রাত পৌনে ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন ( ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে ও নাতি- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় সন্মান প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমানুল্যাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ্যাড. আশরাফুল ইসলাম বাবু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম, মাস্টার আ: রউফ সহ পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বাদ যোহর কাউরিয়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে অসংখ্য মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়