শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে ৩১ দফা বাস্তবায়নে সকলকে সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক পন্থায় চলমান ওয়ার্ড কমিটি গঠনের পর ইউনিয়ন, পরে থানাসহ অন্যন্য কমিটি গঠন করতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কলারোয়ার লোহাকুড়া সরকারি প্রাইমারি স্কুল চত্বরে লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শহীদ জিয়া কৃষিতে উন্নয়ন ঘটিয়ে দেশের সমৃদ্ধি আনয়ন করেছিলেন। যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করেছিলেন। সকলকে নিবেদিতপ্রাণ হয়ে বিএনপির সাংগঠনিক বুনিয়াদ আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী।
হাবিবুল ইসলাম হাবিব অতি প্রয়োজনীয় সংস্কার শেষ দ্রুত নির্বাচনের দাবি জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, যুবদল নেতা আলতাফ হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলি, মাস্টার বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, ইসারুল ইসলাম প্রমুখ।

সভায় আকবর আলিকে সভাপতি, শহিদুল ইসলামকে সিনিয়র সহ.সভাপতি ও রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সালাম মিলন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা