মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধকোটি টাকার চোরাচালানী পন্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধলক্ষ টাকার চোরাচালানী পন্য আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার সীমান্তের এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য ও চোরা চালানী পন্য আটক করা হয়।

বৃহষ্পতিবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, রঘুনাথপুর, ধান্যখোলা, শিকারপুর ও কাশিপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীসহ সর্বমোট ৪৯,৪৯,৫৫০/- (উনপঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্ডিডিল, বিদেশী মদ, বিয়ার, নেশা জাতীয় ঔষধ ও মাদক বহনকারী ০১ টি ইজিবাইক ও ০২ টি মোটর সাইকেল আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক চোরাকারবারী কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি