সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের যৌথ সভা অনুষ্ঠিত

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জানুয়ারি সকাল ১১টায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। সভায় মূল আলোচনার বিষয় ছিল ২০২৫ সালের কার্যক্রমের রূপরেখা, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং আগামীর উদারতা কেমন হবে। আলোচনায় আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক বলেন, শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। উদারতা যুব ফাউন্ডেশন যদি শিক্ষাখাতে আরও বেশি ভূমিকা রাখে, তবে অসহায় ও দারিদ্র শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করা। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান হাবীব, আশরাফ হোসেন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিন। উদারতার সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমিনুল ইসলাম বুলু। তিনি বলেন,একটি সংগঠন তখনই সফল হয়, যখন তার সদস্যরা একসঙ্গে কাজ করে। উদারতার পথচলায় আমাদের একযোগে কাজ করতে হবে, প্রতিবন্ধকতাকে চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে হবে। এছাড়া, সভায় স্বেচ্ছাসেবকরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে বিশেষ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, উদারতা যুব ফাউন্ডেশন বর্তমান বছরে সমাজের অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করবে। পাশাপাশি, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।এমন একটি সফল মিলন মেলার মাধ্যমে উদারতার পথচলা আরও সুদৃঢ় হলো বলে মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নেন হারান, রহমত, সোহেল, ফুয়াদ, জুবায়ের, আছিয়া, সুমাইয়া, মোস্তাফিজ, মইনুর প্রমুখ।আলোচনা সভা শেষে মোহাইমিনুল ও হাবিবুরের নেতৃত্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন