শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শার উলাশীতে ছিনতাইকারির কবলে যুবক। গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসির ধাওয়াই পালিয়ে যায় ছিনতাইকারিরা।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের উলাশীর গিলাপোলে এ ঘটনা ঘটে।

আহত যুবক ঝিকরগাছা উপজেলার শরিফপুর গ্রামের আরিফুর রহমান।

তাকে আহতাবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আরিফুর রহমান জানান, তিনি তার শ্বশুরবাড়ি শার্শার বসতপুর ছোট কোলনী গ্রামে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এতে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরিফুর জানান, দুর্বৃত্তরা মুখোশ পরা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং আশপাশের এলাকায় অভিযান চালায়।

তিনি আরও জানান, আহত আরিফুর এখন আশঙ্কামুক্ত।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে আক্রমণ চালিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার