বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানী, প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষিকাকে শ্লীলতাহানি ও অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন, ১০ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম ফেরদৌস, মাছুম বিল্লাহ, সিরাজুম মুনিরা, আল মামুনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার সভাপতির পদ পাওয়ার পর থেকে স্কুলের কোন শিক্ষককে তিনি আর শিক্ষক মনে করেন না। তিনি শিক্ষকদের তার বাড়ির চাকর মনে করেন।

অকথ্য ভাষায় গালি- গালাজ করেন। হুমকি ধামকি দেন। ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক- শিক্ষিকাদের মারতে উদ্যত হন। আজে-বাজে কথা বলেন। সে একজন বিকারগ্রস্থ না হলে এমন করতে পারেনা। তাকে এলাকার মানুষ কানকাটা মুকুল নামেই চিনে।

বক্তারা আরো বলেন, গতকাল ৫ মার্চ স্কুলের পিয়নকে দিয়ে শিক্ষিকা আকলিমা খাতুনকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান। স্কুলে আসা মাত্রই কোন কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষক আকলিমাকে মারপিট করেন। অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। যা একজন শিক্ষকের মুখে কোনদিন শোভা পায়না। আমরা তার উপযুক্ত বিচার চাই। স্কুলের এমন কোন শিক্ষক নেই যিনি মুকুল মাস্টারের দ্বারা লাঞ্ছিত হননি।

এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের বহিস্কার ও তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়।

বক্তারা আরও বলেন, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সাথে প্রায়ই খারাপ আচরণ করে থাকেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

এমনকি কথায় কথায় শিক্ষক-শিক্ষার্থীদের গায়েও হাত তোলেন। মানববন্ধনকারীরা অবিলম্বে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে বহিস্কারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর