বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নামি ব্র্যান্ডের লোগো নকল করে জুতা তৈরি, অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মেইন রোডের পূবালী ব্যাংকের সামনে সীমান্ত সুজ নামি-দামি ব্র্যান্ডের লোগো নকল করে জুতা তৈরির অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাস সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৫০ ধারায় এবং নকল পণ্য বা উৎপাদন করার অপরাধে সীমান্ত সুজের মালিক আসামি দীনু দাস কে এ জরিমানাসহ কারাদণ্ড প্রদান করেন।

এ সময় সেন্ডেল তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করার পাশাপাশি জরিমানা করা হয়। একইসঙ্গে ওই কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কর্মকর্তারা বলছে, কারখানায় অবৈধভাবে দেশের নামি-দামি ব্র‍্যান্ডের জুতা নকল করে যশোরের লিবার্টি সুজ, সম্রাট সুজ এপোএক্স কিংবা বালা নামের জুতা উৎপাদন করা হয়। এসব অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা