শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ট্রিবিউন ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরা ট্রিবিউন ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ট্রিবিউন পোর্টালের সম্পাদক ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এড. মোঃ আলমগীর আশরাফ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, পৌর ৮নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ আবদুল গফুর, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোঃ আমিনুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু বকর, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি মীর মোস্তফা আলী, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সঠিক সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ।কাল্পনিক তথ্য দিয়ে কোন সংবাদ উপস্থাপন করা ঠিক নয়। বিগত দিনে সাংবাদিকদের নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।তারপরেও সাংবাদিকরা গণতন্ত্রও দেশের স্বার্থে অন্যায়ের কাছে মাথানত করেনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক নির্ভীক সংবাদ পত্রিকার সহ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার মোঃ হাফিজুর রহমান, দৈনিক খুলনাঞ্চলের জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার মোঃ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ