শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত আটক

এবিএম কাইয়ুম রাজ , শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজিবুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা সদরের চন্ডিপুর গ্রামে। অভিযুক্ত মুজিবুর রহমান মোল্লা ওই এলাকার কদমতলা পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির পাশের একটি ফিল্টার থেকে পানি আনতে গেলে মুজিবুর রহমান তাকে একা পেয়ে ফাঁদে ফেলেন। তিনি শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মুজিবুর রহমানকে আটক করে তীব্র গণপিটুনি দেন। পরে তাকে শ্যামনগর থানার হেফাজতে দেওয়া হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নেব। শিশুটির পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুজিবুর রহমান পূর্বে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। শিশুটির পরিবার থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ