শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ শত পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (২০ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া থেকে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালী থেকে ১ হাজার পিস ভারতীয় কাটগ্রা ট্যাবলেট, ভোমরা বিওপির বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি-৩ থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিজিবি সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা খৈতলা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিজিবি সদস্যরা ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কেড়াগাছি থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাদপুর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। এসব মালামালের মোট মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৫০ হাজার ৬ শত টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

আটককৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন